প্রেস বিজ্ঞপ্তি:
আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
তারিখ: ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)
সময়: বিকেল ৪:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, কক্সবাজার জেলা কার্যালয়
সভায় সভাপতিত্ব করবেন সভাপতি খোরশেদ আলম এবং সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
উক্ত প্রস্তুতি সভায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, কক্সবাজার জেলা কমিটির সকল সদস্য, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিশেষ নির্দেশনা
যেসব সদস্য যথাযথ কারণ ব্যতিরেকে সভায় অনুপস্থিত থাকবেন, তাদের সাংগঠনিক কার্যক্রমে অনাগ্রহ হিসেবে বিষয়টি বিবেচনা করা হবে। প্রয়োজনে তাদের সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব পুনর্বিবেচনা করা হবে এবং প্রয়োজনবোধে কমিটির তালিকা থেকে নাম ও পদবী বাদ দেওয়ার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
নুরুল হোসাইন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
কক্সবাজার জেলা কমিটি।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT