নুরুল হোসাইন, টেকনাফ:
কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর বড় ছেলে, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহবুব মোর্শেদ অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন ধরে তিনি জ্বর, ডায়রিয়া, কিডনিজনিত সমস্যা ও পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় এমবিবিএস চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।
২৮ আগস্ট (শুক্রবার) রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এদিকে মাহবুব মোর্শেদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর কনিষ্ঠ ভাই তারেক মাহমুদ রনি।
সকলের কাছে মাহবুব মোর্শেদের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়েছে।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT