নুরুল হোসাইন,টেকনাফ :
কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর কন্যা নাদিয়া জাহান শম্পাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত টেকনাফ উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে টেকনাফ উপজেলা মহিলা দলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নবগঠিত টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি তসলিমা আক্তার, সাধারণ সম্পাদক রাজিয়া বেগম ও নুরহাবাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নারী নেতৃত্বকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
নাদিয়া জাহান শম্পা টেকনাফ উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT