রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে চলন্ত ট্রেনের দুটি আসনে আগুন, অল্পের জন্য রক্ষা অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ টেকনাফে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল, ভিডিও ধারণের ঘটনায় শিবির নেতা পুলিশ হেফাজতে সদর উপজেলা পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল ও গেঞ্জি, ৬ ঘণ্টায়ও মেলেনি নিখোঁজ কিশোরের সন্ধান পাঁচ বিষয়ে ফেল করা শিক্ষার্থীর ফরম পূরণ নিয়ে কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ পিএমখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ ২৭ ডিসেম্বর, পরবর্তী প্রশাসক কে হচ্ছেন রামুতে সড়ক দুর্ঘটনায় পিএমখালীর একই পরিবারের ৪ জন সহ গুরুতর আহত ৬ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য সহ গ্রেপ্তার ১৬ রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, অরক্ষিত রেলক্রসিং নিয়ে ক্ষোভ রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টেকনাফে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল, ভিডিও ধারণের ঘটনায় শিবির নেতা পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ রহিম উল্লাহকে মারধর করে পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়ার পথে মিছিলের ভিডিও ধারণ করছিলেন টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ রহিম উল্লাহ। এ সময় তাকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন শিবির নেতারা। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহ কামাল শাফি অভিযোগ করে বলেন, মিছিলের ভিডিও ধারণ করার সময় হাফেজ রহিম উল্লাহকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো তাকে ছেড়ে দেওয়া হয়নি। ঘটনাটিকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন তিনি।

অন্যদিকে, ঘটনার বিষয়ে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ বলেন, যারা মিছিল করছিল, তারা দৌড় দিলে রহিম উল্লাহও ভয়ে দৌড় দেন। পরে তাকে যাচাই-বাছাই করে জানা গেছে, তিনি জামায়াতের কর্মী এবং তার একটি সাংগঠনিক পদও রয়েছে। তাকে ছেড়ে দেওয়া হবে।

তবে নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও ধারণকে কেন্দ্র করে একজন রাজনৈতিক কর্মীকে মারধর ও পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মিছিলকারীদের পরিচয় ও পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!