রিয়াজ উদ্দিন: কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানহা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তিনি একই বিদ্যালয়ের শিক্ষক জাফর আলমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তানহা এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় পৌঁছালে একটি ট্রাকের চাকায় পিষ্ট হন। মহাসড়কের পাশে জামাল সওদাগরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের বাবা ও চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাফর আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মেয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমার বড় ক্ষতি হয়ে গেল।” স্থানীয়রা বলেন, বাবা-মায়ের জন্য সন্তানের এমন আকস্মিক মৃত্যু
বিস্তারিত পড়ুন