শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

কক্সবাজারের ১০ উপজেলায় পাঠকের দোরগোড়ায় পৌঁছাচ্ছে দৈনিক রূপালী সৈকত

প্রতিবেদকের নাম / ১৮২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

জান্নাতুল ফেরদৌস,টেকনাফ: কক্সবাজার জেলার ১০টি উপজেলার পাঠকদের কাছে নিয়মিতভাবে পৌঁছে যাচ্ছে জনপ্রিয় দৈনিক রূপালী সৈকত। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পত্রিকাটি এখন জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলের পাঠকদের হাতে নিয়মিত পৌঁছাতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায়, ১ আগস্ট ২০২৬ (শনিবার) বিকেল ৩টায় টেকনাফের হকার আলী দৈনিক রূপালী সৈকত পত্রিকার কপি নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন-এর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের বার্তা সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক সোলতান আহমদ, কামরুল ইসলাম এবং হ্নীলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস।

এ উপলক্ষে দৈনিক রূপালী সৈকতের নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করা। মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা, সমস্যা এবং উন্নয়নের চিত্র তুলে ধরতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। কক্সবাজারের প্রতিটি উপজেলায় নিয়মিতভাবে পত্রিকা পৌঁছে দেওয়ার মাধ্যমে পাঠকদের আরও কাছাকাছি থাকতে চাই।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সংবাদকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী সংবাদ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এর ফলে স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত সংগ্রহ ও প্রকাশ করা সম্ভব হচ্ছে।পত্রিকা সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে জেলার প্রতিটি এলাকায় আরও বিস্তৃতভাবে দৈনিক রূপালী সৈকতের প্রচার ও সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পাঠকদের জন্য নির্ভরযোগ্য, তথ্যভিত্তিক ও জনমুখী সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!