শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নুরুল হোসাইন :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ দীর্ঘ আইনি লড়াই শেষে জামিনে মুক্ত হয়েছেন। তাঁর মুক্তিতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ছেলে।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ছেলে লিখেছেন, “বাবা, দুদকের সাজানো ও মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে যেদিন থেকে তুমি কারাগারে গিয়েছিলে, সেদিন থেকেই আমার ব্যবসা-বাণিজ্যসহ ব্যক্তিগত সব কাজ একপ্রকার বাদ দিয়ে তোমার পাশে থাকার চেষ্টা করেছি।
তোমার বিরুদ্ধে আনা অভিযোগ ও সাজা নিয়ে আইনি লড়াই চালিয়ে যেতে রাত-দিন পরিশ্রম করেছি। অবশেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে মুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ছেলে হিসেবে বাবার বিপদের সময়ে পাশে দাঁড়াতে পেরেছি-এটাই আমার জীবনের বড় পাওয়া। বাবার জন্য লড়াই করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এদিকে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান মিয়া বলেন, “আমার আব্বু জামিনে মুক্ত হয়েছেন। এখন আর কোনো বাধা নেই।”
জাফর আহমদের মুক্তির খবরে তাঁর পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।