রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

পিএমখালীর নয়াপড়ায় বোনের বাসায় ভাইয়ের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার,মেসেঞ্জারে আ/ত্ম/হ/ত্যা/র ইঙ্গিতবাহী চ্যাট

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার / ৫৭২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের পিএমখালীতে বোনের বাসা থেকে ফারহান আজাদ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে পিএমখালীর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারহান আজাদ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার আবদুস সালামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক মেকানিক (ফ্রিজ মেরামতের কাজ) ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান গত ১৫ দিন ধরে তার বোন আনিকা রহমানের পিএমখালীর নয়াপাড়ার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করা হয়।

এদিকে ফারহানের ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জারে আত্মহত্যার ইঙ্গিতবাহী একটি চ্যাটিং পাওয়া গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ওই চ্যাটিংয়ে কী কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বিষয়ে কিছু ইঙ্গিত রয়েছে বলে দাবি স্বজনদের। তবে চ্যাটিংয়ের বিষয়টি যাচাই এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!