শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারে জমি দখলকে কেন্দ্র করে আদালতে ভুয়া দলিল উপস্থাপনের অভিযোগে তোতকখালীর নবিউল হক ও মুজিবুর রহমান নামে দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো দুইজন হলেন তোতকখালীর আজিজুর রহমানের ছেলে নবিউল হক (১ নম্বর আসামি) ও মুজিবুর রহমান (২ নম্বর আসামি)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল জলিলের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং এ-সংক্রান্ত বিরোধের ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ঘটনায় আদালতে দায়ের করা ৩৬৬/২৫ নম্বর অভিযোগের মামলা এবং ৮০০/২৬ নম্বর ভূমি দখল মামলার কার্যক্রম চলমান রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জমি-সংক্রান্ত বিরোধের মামলায় অভিযুক্তরা আদালতে ভুয়া দলিল উপস্থাপন করেন। এ ঘটনায় আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে রোববার হাজিরা দিতে গেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এদিকে জমি দখল ও আদালতে ভুয়া দলিল উপস্থাপনের অভিযোগে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।