রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে চলন্ত ট্রেনের দুটি আসনে আগুন, অল্পের জন্য রক্ষা অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ টেকনাফে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল, ভিডিও ধারণের ঘটনায় শিবির নেতা পুলিশ হেফাজতে সদর উপজেলা পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল ও গেঞ্জি, ৬ ঘণ্টায়ও মেলেনি নিখোঁজ কিশোরের সন্ধান পাঁচ বিষয়ে ফেল করা শিক্ষার্থীর ফরম পূরণ নিয়ে কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ পিএমখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ ২৭ ডিসেম্বর, পরবর্তী প্রশাসক কে হচ্ছেন রামুতে সড়ক দুর্ঘটনায় পিএমখালীর একই পরিবারের ৪ জন সহ গুরুতর আহত ৬ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য সহ গ্রেপ্তার ১৬ রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, অরক্ষিত রেলক্রসিং নিয়ে ক্ষোভ রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর ২৬) বিকেল লামা চকরিয়া-আলীকদম সড়কের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চৌফলদণ্ডী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে শিবাতলী এলাকায় পৌঁছালে চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পাহাড়ি আঁকাবাঁকা সড়কে দ্রুতগতি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে নিয়ে গেছে।ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!