শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় টেকনাফের তহসিলদার আবুল কাশেম পেকুয়ায় দুই বসতঘর পুড়ল আগুনে টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক-১ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: টেকনাফ উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: টেকনাফ উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সীমান্ত ব্যাংকে জব সার্কুলার, দ্রুত অনলাইনে আবেদন করুন পপুলার ফার্মায় জব সার্কুলার, শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি ৭০ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, অনলাইনে আবেদন শুরু বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও ‘আমি খায়রুল বাসার, কিন্তু সামি বললে বেশি খুশি হই’

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: টেকনাফ উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদকের নাম / ৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি-এই তিন পার্বত্য জেলার নিজস্ব প্রতিবেদক আবুল কাশেম ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে আসামি করায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব হলো জনস্বার্থে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। জনস্বার্থসংশ্লিষ্ট একটি বিষয়ে সংবাদ প্রকাশের কারণে দুইজন জ্যেষ্ঠ সাংবাদিককে মামলায় আসামি করা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সংবিধানস্বীকৃত মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। এ ধরনের হয়রানিমূলক মামলা সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং মুক্ত গণমাধ্যমের জন্য অশনিসংকেত।বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ প্রকাশ কোনো অপরাধ নয়। সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

টেকনাফ উপজেলা প্রেসক্লাব অবিলম্বে এ মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায়।

এ বিবৃতিতে স্বাক্ষর করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ এবং সদস্য মো. কলিম, এস. কে. জাফর, কামরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌসসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক জসিম উদ্দিন টিপু দাবি করেছেন, হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন নিয়ে ধারাবাহিক সচিত্র ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরেই তাঁকে পরিকল্পিতভাবে মামলার আসামি করা হয়েছে।
তিনি আরো জানান, গত ১৭ জুলাই ২০২৬ থেকে বিভিন্ন জাতীয় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ইউনিয়ন বিভাজন বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছেন। ২৪ জুলাই হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ এলাকায় সংঘটিত ঘটনার দিনও তিনি পেশাগত দায়িত্ব পালন করে ঘটনাস্থলের ছবি, সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য এবং জনমত তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি এর আগে টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি, “নেতৃত্বের দ্বন্দ্বে বাড়ছে জনভোগান্তির শঙ্কা” শিরোনামে তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে ইউনিয়ন বিভাজনের সম্ভাব্য সুফল-কুফল, স্থানীয় জনগণের মতামত এবং সামাজিক প্রভাব বিশ্লেষণ করা হয়। তিনি দাবি করেন, এসব প্রতিবেদনের পর থেকেই একটি পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাঁকে নানাভাবে চাপে রাখার চেষ্টা চালায়।

জসিম উদ্দিন টিপুর অভিযোগ, হোয়াইক্যংয়ের ভাঙচুরের ঘটনায় তাঁকে জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং তাঁর অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তিনি বলেন, সাংবাদিকতা জীবনের শুরু থেকেই মাদক, মানবপাচারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছেন এবং ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থের পক্ষে তাঁর অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত থাকবে

দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি-এই তিন পার্বত্য জেলার নিজস্ব প্রতিবেদক আবুল কাশেম বলেন, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে সংঘটিত এ ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি সম্পূর্ণ নির্দোষ। পেশাগত দায়িত্ব পালন করে সংবাদ প্রকাশ করায় আমাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি এ মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *