রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
খোরশেদ আলম, কক্সবাজার:
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহেশখালী উপজেলা সদরে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি-এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলের সার্বিক সমন্বয় ও নেতৃত্বে ছিলেন মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. স. ম. জাহেদুল হক নাহিদ।
দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহেশখালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় তারা জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক মাইলফলক। এ আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ বাস্তবায়ন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।