রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে কুতুবদিয়ায় ধরা’র মানববন্ধন ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে কুতুবদিয়ায় ধরা’র মানববন্ধন

এম. শহীদুল ইসলাম (কুতুবদিয়া- কক্সবাজার) / ৪২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

এম. শহীদুল ইসলাম (কুতুবদিয়া- কক্সবাজার)

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নবায়নযোগ্য জ্বালানি এখনই ও জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা গেইটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কর্মসূচি ‘Global Week of Action’-এর অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন COP31-এর প্রাক্কালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন দাবি ও শ্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু ক্ষতিপূরণের অর্থায়ন নিশ্চিত ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরো বলেন, উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ার দু’পাশে দুটি উপজেলা বাঁশখালী ও মহেশখালী কয়লা বিদ্যুতের ক্ষতিকর প্রভাবে এ অঞ্চলের বাসিন্দাদের জীবন জীবিকার ওপর বিরুপ প্রভাব পড়েছে। জীবাশ্ম জ্বালানির কয়লা বিদ্যুতায়নের কারনে দ্বীপের সবুজায়ন ঝুঁকিতে, তাছাড়া জেলে, কৃষক ও লবনচাষি শ্রমিকের পেশার ওপর জীবাশ্ম জ্বালানির সরাসরি প্রভাব দৃশ্যমান হচ্ছে। তাই নতুন করে জীবাশ্ম জ্বালানির প্রকল্প না করার জন্য সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধন থেকে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং জনগণকেন্দ্রিক দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে ধরা কুতুবদিয়ার সমন্বয়ক এম. শহীদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের লোকজন স্বত:স্ফূর্ত অংশ গ্রহণন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!