শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাঁচ বিষয়ে ফেল করা শিক্ষার্থীর ফরম পূরণ নিয়ে কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ পিএমখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ ২৭ ডিসেম্বর, পরবর্তী প্রশাসক কে হচ্ছেন রামুতে সড়ক দুর্ঘটনায় পিএমখালীর একই পরিবারের ৪ জন সহ গুরুতর আহত ৬ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য সহ গ্রেপ্তার ১৬ রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, অরক্ষিত রেলক্রসিং নিয়ে ক্ষোভ রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২ আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত আদালতে ভুয়া দলিল উপস্থাপনের অভিযোগে তোতকখালীর নবিউল ও মুজিব কারাগারে

পিএমখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ ২৭ ডিসেম্বর, পরবর্তী প্রশাসক কে হচ্ছেন

রিয়াজ উদ্দিন / ৮০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। নির্ধারিত সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রশাসক কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। সম্ভাব্য প্রশাসক হিসেবে কয়েকজনের নামও উঠে আসছে জনআলোচনায়।

২০২১ সালের ২৭ ডিসেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা। এরপর থেকে নানা উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা এবং পরিষদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে কেটে গেছে প্রায় পাঁচ বছর। এই দীর্ঘ সময়ে পরিষদের কার্যক্রম নিয়ে যেমন রয়েছে সন্তুষ্টির কথা, তেমনি রয়েছে নানা অসন্তোষ ও সমালোচনাও।

বর্তমান পরিষদের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রে রয়েছে পরবর্তী প্রশাসকের বিষয়টি। কে পাবেন এই দায়িত্ব, কাকে ঘিরে রয়েছে সাধারণ মানুষের প্রত্যাশা—এ নিয়ে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মত।

স্থানীয়দের একাংশ মনে করছেন, বর্তমান চেয়ারম্যানের অভিজ্ঞতা ও পরিষদের কার্যক্রম সম্পর্কে ধারণা থাকায় তাঁকেই প্রশাসকের দায়িত্বে রাখা যেতে পারে। তাঁদের মতে, চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পরিচিত নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের একাংশের আলোচনায় উঠে এসেছে পিএমখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি হারুনুর রশীদের নাম। তাঁদের প্রত্যাশা, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি প্রশাসকের দায়িত্ব পেলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখতে পারবেন।

এ ছাড়া তরুণ নেতৃত্বের পক্ষেও রয়েছে একটি অংশের মতামত। তাঁদের আলোচনায় রয়েছেন পিএমখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগ। স্থানীয়দের ওই অংশের প্রত্যাশা, তরুণ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসতে পারে।

তবে সম্ভাব্য এসব নাম নিয়ে আলোচনা থাকলেও প্রশাসক নিয়োগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা পাওয়া যায়নি। প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পিএমখালী ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা, যিনিই প্রশাসকের দায়িত্ব পান না কেন, তিনি যেন দল-মতনির্বিশেষে সব মানুষের জন্য কাজ করেন। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন।

সব মিলিয়ে ২৭ ডিসেম্বরকে সামনে রেখে পিএমখালী ইউনিয়নে এখন আলোচনার বড় বিষয়—পরবর্তী প্রশাসক কে হচ্ছেন? শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব, তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!