শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাঁচ বিষয়ে ফেল করা শিক্ষার্থীর ফরম পূরণ নিয়ে কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ পিএমখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ ২৭ ডিসেম্বর, পরবর্তী প্রশাসক কে হচ্ছেন রামুতে সড়ক দুর্ঘটনায় পিএমখালীর একই পরিবারের ৪ জন সহ গুরুতর আহত ৬ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য সহ গ্রেপ্তার ১৬ রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, অরক্ষিত রেলক্রসিং নিয়ে ক্ষোভ রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২ আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত আদালতে ভুয়া দলিল উপস্থাপনের অভিযোগে তোতকখালীর নবিউল ও মুজিব কারাগারে

রামুতে সড়ক দুর্ঘটনায় পিএমখালীর একই পরিবারের ৪ জন সহ গুরুতর আহত ৬

রিয়াজ উদ্দিন / ১০৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

কক্সবাজারের রামুতে প্রাইভেট নোহা গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাওলানা এমদাদ উল্লাহসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। অপর একজন বর্তমানে কক্সবাজারের ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সামনে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি প্রাইভেট নোহা গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রয়েছেন জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আবুল হাসান (রহ.)-এর বড় ছেলে এবং মাদরাসাটির সিনিয়র শিক্ষক মাওলানা এমদাদ উল্লাহ। এ ছাড়া তাঁর ছোট ভাই কামালসহ পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন।

অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন কলাতলীর হোটেল সি কক্সের স্বত্বাধিকারী এমদাদ ও তাঁর ভাই আকতার কামাল। তাঁরা পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিমের জামাতা এবং পিএমখালীর ধাওনখালী এলাকার সানা উল্লাহর পরিবারের সদস্য হিসেবে পরিচিত।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে রামু থানা পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়।

আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর একজন কক্সবাজারের ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে একই পরিবারের একাধিক সদস্যের গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পিএমখালীর ধাওনখালীসহ সংশ্লিষ্ট এলাকায় স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আহতদের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন আহত সবাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এমন প্রার্থনা করেছেন স্বজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!