শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, এমপি।
অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘কউক স্বপ্নচূড়া আবাসিক’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারে পরিকল্পিত ও আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রকল্পটি সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।