বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
রিয়াজ উদ্দিন | কক্সবাজার
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন খান ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও ঢাকার বাসিন্দা। তাকে উদ্ধারে সমুদ্রসৈকতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
জানা গেছে, নিহত ও নিখোঁজ দুজনই একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ সদস্যের দলটি কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।
দলটির অধিকাংশ সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের মধ্যে অনেকে আই জেট কেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।
প্রাথমিকভাবে জানা যায়, বুধবার দুপুরে জল তরঙ্গ পয়েন্টে সাগরে গোসল করতে নামেন ইয়াছিন ও ইব্রাহিম। একপর্যায়ে সাগরের স্রোতে দুজনই ভেসে যান। পরে উদ্ধারকারীরা ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ইব্রাহিমের সন্ধান এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা ও সতর্কতার বিষয়টি নতুন করে সামনে এসেছে। বিশেষ করে সাগরে গোসলের সময় নির্ধারিত নিরাপদ এলাকায় থাকা এবং লাল পতাকা বা সতর্ক সংকেত উপেক্ষা না করার বিষয়ে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।