বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মুকুল

রিয়াজ উদ্দিন / ৪৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

পর্যটন নগরী কক্সবাজারের ব্যবসায়ীদের অন্যতম বৃহত্তম সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হাশেম সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে কক্সবাজার শহরের বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমীতে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে জুমার নামাজের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণে বিরতি দেওয়া হয়।

নির্বাচনে মোট ১ হাজার ৩৩০ জন ভোটারের মধ্যে ১ হাজার ২২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেলে ভোট গণনা শুরু হয়। পরে গভীর রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ফেডারেশনের ২১টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সমাজকল্যাণ সম্পাদক পদে আহম্মেদ কবির এবং প্রচার সম্পাদক পদে গিয়াস উদ্দিন রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ১৯টি পদের জন্য ৪৬ জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াই অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ৭১৮ ভোট পেয়ে আবুল হাশেম সওদাগর নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে পাঞ্জাবি প্রতীকে ৬৭৩ ভোট পেয়ে মো. আমিনুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে হারিকেল প্রতীকে ৫৩৫ ভোট পেয়ে খালেদ ওমর রানা, সহ-সভাপতি-১ পদে হরিণ প্রতীকে ৮২৯ ভোট পেয়ে মো. নাছির উদ্দীন এবং সহ-সভাপতি-২ পদে খেজুর গাছ প্রতীকে ৫৪৪ ভোট পেয়ে মো. আমিনুল হক নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫৬২ ভোট পেয়ে শেখ ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক পদে তালা প্রতীকে ৬০৪ ভোট পেয়ে মো. নাসির উদ্দিন সুমন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৬৭৫ ভোট পেয়ে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীকে ৭৫০ ভোট পেয়ে মো. শহীদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে ৪৮০ ভোট পেয়ে শাহ আলম নির্বাচিত হয়েছেন।

আইন বিষয়ক সম্পাদক পদে বই প্রতীকে মো. নজিবুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মিনার প্রতীকে ৮৩৭ ভোট পেয়ে শওকত ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে টেবিল ফ্যান প্রতীকে ৭২৫ ভোট পেয়ে রাসেল চৌধুরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৫১১ ভোট পেয়ে মোহাম্মদ জয়নাল নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে দোয়েল পাখি প্রতীকে ৬৩২ ভোট পেয়ে নুরুল কবির সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া হাতঘড়ি প্রতীকে ৫৮৭ ভোট পেয়ে শফিকুল ইসলাম, শাপলা ফুল প্রতীকে ৫৭৩ ভোট পেয়ে আবছার উদ্দিন, ডলফিন প্রতীকে ৫১৫ ভোট পেয়ে ইলিয়াস এবং তলোয়ার প্রতীকে ৪৯৫ ভোট পেয়ে নেছার উদ্দিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, ব্যবসায়ীদের ভোট ও ভালোবাসার প্রতিদান দিতে তারা আগামী দিনে ফেডারেশনের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের ব্যবসায়ী মহলে দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন বর্তমানে জেলার ১০২টি দোকান মালিক সমিতির সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ব্যবসায়ী সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!