বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

পেকুয়ায় দুই বসতঘর পুড়ল আগুনে

প্রতিবেদকের নাম / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক;

কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ল দুই বসতঘর।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরগুনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ওসমান ও জাকেরের দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, সকালে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শেলু পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
এবিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যার ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!