বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

চকরিয়ায় কোবরার ছোবলে আহত সাপুড়ে, এন্টিভেনমে প্রাণ রক্ষা

রিয়াজ উদ্দিন / ৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়ায় বিষাক্ত কোবরা সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে আহত হয়েছেন ফরহাদ (৩৫) নামে এক সাপুড়ে। পরে ছোবল দেওয়া কোবরা সাপটিসহ তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দ্রুত এন্টিভেনম প্রয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসায় তাঁর প্রাণ রক্ষা হয়।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার কৈয়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে কোবরা সাপের ছোবলে আক্রান্ত ফরহাদ সাপটিসহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। তিনি পেশায় সাপুড়ে এবং বিভিন্ন এলাকায় গিয়ে সাপ ধরার কাজ করেন।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে তাঁকে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জায়নুল আবেদীনের নেতৃত্বে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

পরিস্থিতি বিবেচনায় দ্রুত এন্টিভেনম প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। রাত প্রায় ৩টার দিকে তাঁর অবস্থা স্থিতিশীল হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জায়নুল আবেদীন বলেন, বিষাক্ত সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে পৌঁছানো এবং প্রয়োজন অনুযায়ী এন্টিভেনম প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ক্ষেপণ হলে বিষক্রিয়া বেড়ে গিয়ে জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার চিকিৎসায় এন্টিভেনম মজুদ রয়েছে। সাপে কাটলে ওঝা, কবিরাজ বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত।

একই সঙ্গে বিষাক্ত সাপ ধরতে গিয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া এবং সাপের কাছে গিয়ে ছবি বা ভিডিও ধারণের সময় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

হাসপাতালে দ্রুত পৌঁছানো ও সময়মতো এন্টিভেনম প্রয়োগের কারণেই ফরহাদের জীবন রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!