বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ

প্রতিবেদকের নাম / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মাদক, অপহরণ ও মানবপাচার বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা এমপি শাহজাহান চৌধুরীর

নুরুল হোসাইন, টেকনাফ :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের টেকনাফে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় টেকনাফ বাসস্টেশনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদক, অপহরণ ও মানবপাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী চেয়ারম্যান, টেকনাফ পৌর বিএনপির সদস্যসচিব এনামুল হক কাউন্সিল এবং টেকনাফ উপজেলা যুবদলের সদস্যসচিব জোনায়েদ আলী চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমরা মাত্র ৯ মাস দায়িত্ব পালন করেছি। এখনো চার বছর তিন মাস সময় বাকি রয়েছে। এই অল্প সময়ের মধ্যেই অনেক কাজ করেছি। বাকি সময়েও টেকনাফের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

টেকনাফের মাদক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ইয়াবার ভয়াবহতা থেকে এলাকাবাসীকে রক্ষা করতে এবং মাদক কারবার, অপহরণ ও মানবপাচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নিজের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আমি কোনো দিন মাদকের সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে মাদকের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

টেকনাফের অর্থনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফ বন্দর চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নাফ নদীতে জেলেদের মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা জীবিকা নির্বাহ করে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।

তিনি বলেন, টেকনাফের মানুষের জীবন-জীবিকা রক্ষা এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

কৃষি খাতের সমস্যা তুলে ধরে সংসদ সদস্য বলেন, বর্ষা মৌসুমে টেকনাফে সারের সংকট তৈরি হওয়ার কথা নয়। সারের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার ডিলারশিপ বাতিল করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

টেকনাফের বিচারিক কার্যক্রমের বিষয়ে সংসদ সদস্য জানান, টেকনাফ আদালতের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার প্রসঙ্গ তুলে ধরে তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!