বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন

রিয়াজ উদ্দিন / ৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

রিয়াজ উদ্দিন:

সরকারি রাজস্ব ফাঁকি ও অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার-আতঙ্কে থাকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশিত এক প্রতিবেদনে গাজীপুরের হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। পত্রিকাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই সংবাদ প্রকাশের পর প্রতিশোধমূলকভাবে দুই সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা ও মামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হলে অনুসন্ধানী সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে।

মামলার প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে কেউ মামলা করতেই পারেন। তবে তদন্ত ছাড়াই সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি করা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে বলেও তিনি উল্লেখ করেন।

জামিন পাওয়ার পর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান অভিযোগ করেন, সাংবাদিকদের অনুসন্ধানী কাজ থামাতে তাঁদের বিরুদ্ধে বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ উল্লেখ করে তিনি বলেন, মামলা বা হুমকি দিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

দুই সম্পাদকের জামিনের পর মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!