বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

রিয়াজ উদ্দিন, কক্সবাজার / ২৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন ছিনতাইকারী, চারজন মাদকসেবী, বিভিন্ন ধর্তব্য অপরাধে সাতজন এবং পরোয়ানাভুক্ত দুজন আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ আদর্শগ্রামের মো. শাকিল (১৮) ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির আব্রাহাম আলভী রাফি (১৯)।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার মো. জোবায়ের (২৫), পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার শহরে বসবাসরত মো. মোজাম্মেল (৩০), বার্মিজ মার্কেট এলাকার মো. ফয়সাল উদ্দিন অমি (২৮) এবং রাখাইনপাড়ার উদ্দিমা রাখাইন (৫৫)।

এ ছাড়া বিভিন্ন অপরাধে গ্রেপ্তার সাতজন হলেন টেকপাড়ার সৈয়দ আমিন (২৬), গোলদীঘিরপাড়ের অভি দাশ (২৯), পূর্ব মোহাজেরপাড়ার মোহাম্মদ আরমান (২০), খুরুশকুলের আশ্রাফ আলী (২৮), নতুন ঘোনারপাড়ার মো. সাইফুল ইসলাম (২৫), দক্ষিণ হাজীপাড়ার ইমরান (২২) ও দক্ষিণ মুহুরিপাড়ার হাবিব (২৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সৈয়দ আমিনের বিরুদ্ধে চুরি ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। অভি দাশের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ আরমানের বিরুদ্ধে মারধর, অপহরণ ও হুমকির অভিযোগে মামলা রয়েছে। হাবিবের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মহি উদ্দিন (৩৫) ও সাহাদাত (২৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!