বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

রূপালী সৈকত ডেস্ক / ৩৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

রূপালী সৈকত ডেস্ক:

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে চরমজলিশপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ওই নেতার নাম আব্দুল্লাহ আল জাবের। তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের এই নেতার নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে দায়িত্ব দেয়ার আগে যথাযথভাবে যাচাই করা হয়নি।

তবে বিষয়টি নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি। তবে পাস করব, এটা ভাবিনি।’

এদিকে, চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।’

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইন বলেন, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। দুইজনের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!