রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
নিহত ফারহান আজাদ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার আবদুস সালামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক মেকানিক (ফ্রিজ মেরামতের কাজ) ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান গত ১৫ দিন ধরে তার বোন আনিকা রহমানের পিএমখালীর নয়াপাড়ার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করা হয়।
এদিকে ফারহানের ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জারে আত্মহত্যার ইঙ্গিতবাহী একটি চ্যাটিং পাওয়া গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ওই চ্যাটিংয়ে কী কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বিষয়ে কিছু ইঙ্গিত রয়েছে বলে দাবি স্বজনদের। তবে চ্যাটিংয়ের বিষয়টি যাচাই এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে।