শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার টেকনাফ নেচার পার্ক: প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে সংরক্ষণে নানা চ্যালেঞ্জ

কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন / ২১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

রিয়াজ উদ্দিন | কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় মো. ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যাকাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় মুবিনকে এজাহারনামীয় ৩ নম্বর আসামি করা হয়।

র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মুবিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে র‌্যাব-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!