শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন / ২২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

রিয়াজ উদ্দিন | কক্সবাজার

কক্সবাজার পৌরসভার কস্তুরা ঘাট সংলগ্ন খুরুশকুল নতুন ব্রিজের গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ধারালো ছুরি, টিপ ছুরি ও চাপাতিসহ মোট ৬টি বিপজ্জনক অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহেশখালীয়া পাড়ার মো. ইমরান, পৌরসভার রাখাইন পাড়া এলাকার মো. খোরশেদ আলম, বৈইল্যা পাড়ার মো. আবু তাহের এবং বৈদ্যঘোনা এলাকার সোহেল ইসলাম।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকেই চিহ্নিত ও পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, দ্রুত বিচার আইন ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ইমরানের বিরুদ্ধে দুটি, খোরশেদ আলমের বিরুদ্ধে চারটি, আবু তাহেরের বিরুদ্ধে তিনটি এবং সোহেল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুরুশকুল সেতুর মুখ ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!