বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

কক্সবাজারে আসছে মার্কিন কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল

নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে তারা ক্যাম্পগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক ও সহায়তামূলক কার্যক্রম পরিদর্শন করবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর বাস্তবায়ন সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ও কার্যকরভাবে ব্যবহার হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জ্যেষ্ঠ আইন প্রণয়ন সহকারী নোয়েল ডেইনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসছে। তাদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দুজন কর্মকর্তাও থাকবেন।

সফরসূচি অনুযায়ী, ২৬ ও ২৭ আগস্ট উখিয়ার ছয়টি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। এরপর ২৮ আগস্ট টেকনাফের দুটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান দাতা দেশ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থায়নে রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফলে মার্কিন প্রতিনিধি দলের এই সফরের মাধ্যমে তাদের দেশের করদাতাদের অর্থে পরিচালিত মানবিক কার্যক্রমের বাস্তব চিত্র, প্রকল্পগুলোর কার্যকারিতা এবং ক্যাম্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘস্থায়ী সংকট, নিরাপত্তা পরিস্থিতি এবং মানবিক সহায়তার চাহিদা নিয়ে সফরকালে প্রতিনিধি দলের সঙ্গে সংশ্লিষ্টদের আলোচনা হতে পারে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!