সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা মহিলা দলের প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম / ২২ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নুরুল হোসাইন,টেকনাফ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে টেকনাফ উপজেলা মহিলা দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে টেকনাফে উপজেলা মহিলা দলের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি তসলিমা আক্তার এবং সভা পরিচালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাজিয়া বেগম।

প্রস্তুতি সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং দলীয় কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখাসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে টেকনাফ উপজেলা মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীদের যথাসময়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় টেকনাফ উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।

সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে টেকনাফ উপজেলা মহিলা দলের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!