রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিয়াজ উদ্দিন / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

​কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অবঃ) আবদুল মাবুদ উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কক্সবাজার সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব।

​নবগঠিত কমিটিতে আলহাজ্ব জহিরুল হককে সভাপতি, মোসলেম উদ্দিন মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ ইসলাম মেম্বারকে সাধারণ সম্পাদক, জাহেদ কায়সারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজুল হককে সাংগঠনিক সম্পাদক-১ এবং জিয়াউল হককে সাংগঠনিক সম্পাদক-২ নির্বাচিত করা হয়েছে।

​একই সাথে ১২ সদস্যের উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন— অ্যাডভোকেট সেলিম উল্লাহ, অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আমিনুল হক, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট আরিফুল হক (যোসেফ), মাসুদ পারভেজ, আলতাজ উদ্দিন (এম.ইউপি), ওবাইদুল হক (এম.ইউপি), সৈয়দ নুর, আবুল খাইর (বৈদ্য), ছৈয়দুর রহমান এবং মোঃ ফুরকান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!