শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১

রিয়াজ উদ্দিন / ৩০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযান ও নিয়মিত কার্যক্রমে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ অক্টোবর দিন ও রাতের দায়িত্ব পালনকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানার দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ছিনতাইকারী, ছয়জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে দুইজন, নিয়মিত মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত নয়জন আসামি রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দিবাকালীন মোবাইল পার্টি-২-এর নেতৃত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের দলের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে স্পেশাল-১৮ দলের অভিযানে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
অন্যদিকে, রাতের অভিযানে মোবাইল-১ দলের নেতৃত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) রনেশ বড়ুয়ার দল দুইজন, মোবাইল-২ দলের এসআই মো. তাজুল ইসলামের দল একজন, স্পেশাল-১৮ দলের এসআই মো. আবদুস সবুর খানের দল একজন এবং মোবাইল-৩ দলের এএসআই মোশাররফ হোসেনের দল তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশের দৈনিক প্রতিবেদনে দিন ও রাতের অভিযান মিলিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!