রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

উন্নয়ন বঞ্চিত পেকুয়ার লালজান পাড়া ব্রীজ হতে সবুজ বাজার সংযোগ সড়ক

প্রতিবেদকের নাম / ২০৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

জালাল উদ্দিন,নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:

বিগত ৮/৯ বছর যাবত উন্নয়ন বঞ্চিত কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লালজান পাড়া ব্রীজ হতে সবুজ বাজার সংযোগ সড়ক। প্রায় ৩ কিলোটার এ সংযোগ সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করে ৩ থেকে ৪ হাজার মানুষ। চরম দূর্ভোগ পোহাতে হয় রোগী ও গর্ভবতী মহিলাদের। শুষ্ক মৌসুমে কোনমতে পায়ে হেটে চলাচল করা গেলেও বর্ষার সময় ঘরবন্ধী হওয়া ছাড়া উপায় থাকেনা চলাচলকারী সাধারণ জনতা ও স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে হয় প্রাচীনকালের বাহন দোলনায় করে। এ এলাকায় রয়েছে হাজারের অধিক একর লবণ মাঠ ও মৎস্য ঘের। চাষীদের উৎপাদিত লবণ ও মাছ চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করতে গুণতে হয় বাড়তি পরিবহণ খরচ। ফলে চাষীদের লোকসানের ঘানী টানতে হয় প্রতি মৌসুমে। এমনি নিদারুণ কষ্টে দিন কাটছে রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়া,বামুলা পাড়া,টেকঘোনা পাড়া,আমিরা পাড়া,লালজান পাড়া, মাঝির পাড়ার সাধারণ জনগণ ও এয়ার আলী খাঁন উচ্চ বিদ্যালয়,সরকারী প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের,ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গর্ভবতী মহিলা রোগী,ইউনিয়ন পরিষদের সেবাপ্রার্থীরা এবং নিত্যদিন চলাচলকারী ৩/৪ হাজার সাধারণ মানুষকে। প্রায় ৩ কিলোমিটার কাঁদাযুক্ত রাস্তা দিয়ে চরম দূর্ভোগ সহ্য করে চলাচল করতে হয় দূর্ভাগা জনগণ ও শিশু-কিশোরদের। তাদের দৈনন্দিনের নিত্য-প্রয়োজনীয় কাজ-কর্মে যাতায়তের জন্য বিকল্প কোন রাস্তা না থাকায় শত বিড়ম্বনা সহ্য করে চলতে হয় কাঁদাযুক্ত এ রাস্তার উপর দিয়ে।

মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেলে সরেজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা উপরোক্ত সমস্যার কথা ব্যক্ত করেন। একেবারে নাজুক অবস্থা সড়কের। বর্তমান সময়ে জনগুরুত্বপূর্ণ রাস্তার এমন বেহাল অবস্থায় থাকার কথা সমর্থনযোগ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অমার্জনীয় অবহেলায় চরম দূর্ভোগে পতিত হলো উপজেলার উপকূলীয় ইউনিয়ন রাজাখালীর ৪ নং ওয়ার্ডের লালজান পাড়া ব্রীজ হতে সবুজ বাজার সংযোগ সড়কে চলাচলকারী সাধারণ জনগণ।
নিদারুণ হতাশাগ্রস্ত হয়ে আবেগতাড়িত কন্ঠে স্থানীয় হতভাগা রুস্তম আলী,ফাতেমা বেগম,জিয়াসমিন বেগম,বুলু বেগম ও নেজাম উদ্দিন বলেন,আমরা এ দেশের সাধারণ নাগরিক হিসাবে রাষ্ট্রের ন্যুনতম অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। বেহাল এ রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোনরকমে পায়ে হেটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে ঘরবন্ধী হয়ে থাকতে হয় আমাদের। বন্ধ হয়ে যায় ছেলে-মেয়েদের স্কুল-মাদ্রাসায় শিক্ষা গ্রহণে যাওয়া। যেতে পারে না বৃদ্ধরা পাঁচ ওয়াক্ত নামায পড়তে মসজিদে। গর্ভবতী মহিলা ও বয়স্ক রোগীদের হাসপাতালে নিতে হয় প্রাচীনকালের বাহন দোলনায় করে। এমন পরিস্থিতি হতে মুক্ত করতে পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জোর দাবী জানান তারা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান জানান, দীর্ঘকাল যাবত উন্নয় বঞ্চিত ছিল লালজান পাড়া ব্রীজ হতে সবুজ বাজার সংযোগ সড়ক। সদ্য জাতীয় নির্বাচনের পর পেকুয়া-চকরিয়া আসনের মাননীয় এমপি ও মন্ত্রী মহোদয়ের কাছে এ রাস্তাটি দ্রুত সংষ্কারের আওতায় আনার জন্য এলাকাবাসীর পক্ষ হয়ে আবেদন দেয়া হয়েছে। এরপরও মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন যেন দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটি সংষ্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়।
উপজেলা স্থানীয় সরকার অধিদফতরের প্রকৌশলী রবিউল হোছাইন জানান,লালজান পাড়া ব্রীজ হতে সবুজ বাজার সংযোগ সড়কসহ বেশ কয়েকটি রাস্তা সংস্কারের জন্য কক্সবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজার জেলা স্থানীয় সরকার অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সারের সহযোগিতায় প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় হতে অনুমোদন পাওয়া গেলে আশাকরি আগামী ৫/৬ মাসের মধ্যেই রাস্তা সংষ্কারের কাজ শুরু করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!