মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

রেনেসাঁ হোটেলের বারে কথা কাটাকাটি, হামলা-পাল্টা হামলায় নিহত ২

রিয়াজ উদ্দিন / ১৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন | কক্সবাজার

কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হোটেলটির দ্বিতীয় তলার বারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,শহরের নুনিয়ারছড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে নাজিবুল হক রাশেদ (২৭) এবং বিডিআর ক্যাম্প এলাকার আবুল কালামের ছেলে সোলাইমান ওরফে সালমান (২৯)।

রেনেসাঁ বারের ম্যানেজার তারেক জানান, রাশেদসহ আরও চারজন যুবক বারে গিয়ে মদ পান করছিলেন। এ সময় শহরের ২ নম্বর ওয়ার্ডের আনসার নামে এক যুবকের সঙ্গে রাশেদের কথা কাটাকাটি হয়। পরে আনসার ফোন করে আরও দুজনকে ডেকে আনেন। তারা বারে এসে রাশেদকে ভাঙা বোতল ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বার ও আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টার পর খুরুশকুল রাস্তার মাথা এলাকার আবু তাহের মিয়ার ছেলে এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তাজুয়ার হক রাধি তার বন্ধু সালমানকে নিয়ে বারে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সালমান রাশেদকে জাপটে ধরেন এবং রাধি এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কাঁচের বোতল দিয়ে রাশেদকে আঘাত করেন।

আহত অবস্থায় রাশেদ নিচে নেমে এসে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সালমানকে ধরে মারধর করেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানদার জানান, হোটেলের বাইরে হামলাকারীরা বের হলে স্থানীয়রা সালমানকে আটক করেন। এর মধ্যে রাশেদের স্বজনরা ঘটনাস্থলে এসে সালমানকে মারধর করে সেখান থেকে নিয়ে যান। পরে রাশেদের এলাকায় নিয়ে তাকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আহত অবস্থায় সালমানকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মদের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় দুই যুবক নিহত হয়েছেন। কী নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!