রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অবঃ) আবদুল মাবুদ উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কক্সবাজার সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব জহিরুল হককে সভাপতি, মোসলেম উদ্দিন মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ ইসলাম মেম্বারকে সাধারণ সম্পাদক, জাহেদ কায়সারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজুল হককে সাংগঠনিক সম্পাদক-১ এবং জিয়াউল হককে সাংগঠনিক সম্পাদক-২ নির্বাচিত করা হয়েছে।
একই সাথে ১২ সদস্যের উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন— অ্যাডভোকেট সেলিম উল্লাহ, অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আমিনুল হক, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট আরিফুল হক (যোসেফ), মাসুদ পারভেজ, আলতাজ উদ্দিন (এম.ইউপি), ওবাইদুল হক (এম.ইউপি), সৈয়দ নুর, আবুল খাইর (বৈদ্য), ছৈয়দুর রহমান এবং মোঃ ফুরকান।