নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের পিএমখালীতে বোনের বাসা থেকে ফারহান আজাদ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে পিএমখালীর নয়াপাড়া এলাকায় এ ঘটনা বিস্তারিত পড়ুন
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরে মধ্যরাতে একটি হোটেল দখলের অভিযোগে ছাত্রদল নেতা আল আমিন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মিল্কিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার
নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হুদাকে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন
রিয়াজ উদ্দিন: কক্সবাজার শহরের পর্যটন জোন সুগন্ধায় প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি দখলের একদিন পরই উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। রোববার বিকেল ৫টার দিকে এ অভিযান
নিজস্ব প্রতিবেদক (কুতুবদিয়া- কক্সবাজার) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিযেটার (ওটি) বিগত দেড় বছর ধরে বন্ধ রয়েছে। ওটি সেবা পাচ্ছেনা রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকট, বিশেষ করে
নিজস্ব প্রতিবেদক, পেকুয়া: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রবাসী আবু জাফরের বসতঘর, গোয়ালঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে গৃহপালিত চারটি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি। অগ্নিকাণ্ডে প্রবাসী আবু জাফরের পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুনে পরিবারটির সহায়-সম্বল প্রায় সবই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
জান্নাতুল ফেরদৌস, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও এবার নতুন করে আলোচনায় এসেছে উনছিপ্রাং এলাকার তিন কিশোর ও এক প্রতিবন্ধীকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ। এ ঘটনায়