সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

জামিনে মুক্ত হলেন সাংবাদিক কামরুল ইসলাম

প্রতিবেদকের নাম / ২১৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:

মাদক মামলার আসামি-এমন মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কামরুল ইসলাম আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়েছেন।

জানা যায়, একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় গত ২০ আগস্ট ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। পরদিন ২১ আগস্ট ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় আদালতের আইনগত প্রক্রিয়া শেষে তিনি মুক্তি লাভ করেন।

এদিকে সাংবাদিক কামরুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলার আসামি হিসেবে বিভিন্ন জায়গায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

প্রকৃতপক্ষে, তাকে যে মামলায় আটক করা হয়েছিল, সেটি ছিল একটি সিআর মামলা। বিষয়টি নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়িয়ে সাংবাদিক সমাজ কিংবা সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেন, কামরুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে-এমন তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে আদালতের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছেন।
তাই এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন মিথ্যা তথ্য বা অপপ্রচার না চালান।

তিনি আরও বলেন, সাংবাদিকদের উচিত দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা। কোনো সহকর্মীর বিরুদ্ধে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে, সত্যতা যাচাই ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।

এ বিষয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই। সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নুরুল হোসাইন
সভাপতি
টেকনাফ উপজেলা প্রেসক্লাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!