মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

অক্টোবরে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

রিয়াজ উদ্দিন / ৪৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন

চলতি বছরের অক্টোবরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ চালু করব। আশা করছি, এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন একটি ন্যাশনাল এয়ারপোর্ট উদ্বোধন করতে পারব।”

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে। বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ, চুক্তি এবং ফ্লাইটের ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা চলছে। এ-সংক্রান্ত বেশ কিছু আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে রয়েছে।

যাত্রীদের কম খরচে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ দিতে বাজেট এয়ারলাইনস আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বাগেরহাটে নতুন বিমানবন্দর নিয়ে যা বললেন

বাগেরহাটে নতুন বিমানবন্দর নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রায় ৬০০ একর জমি রয়েছে। তবে দেশের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন এবং ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনার কারণে সব এলাকায় নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসছে।

দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সবাইকে নতুন উদ্যমে কাজ করতে হবে। বিমান ও পর্যটন খাতকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী। ৬ নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে বেলা সোয়া ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!