বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

রিয়াজ উদ্দিন / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ সলিম উল্লাহ (৩৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার। আটক সলিম উল্লাহ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লম্বরীপাড়ার মৃত জামাল হোসেনের ছেলে।

রোববার (২৩ আগস্ট) কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করা সলিম উল্লাহকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে তথ্য নেওয়া হচ্ছে।

আটক সলিম উল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে কক্সবাজারকে ব্যবহার করে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের অন্যান্য এলাকায় পাচারের চেষ্টা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে বাস টার্মিনাল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!