রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

হ্নীলায় পাকিস্তান আমলের কমিউনিটি সেন্টার দখলমুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার দাবি

প্রতিবেদকের নাম / ৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সোলতান আহমদ,নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পাকিস্তান আমলে স্থাপিত একটি পুরোনো কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে অকেজো ও অযত্নে পড়ে থাকার অভিযোগ উঠেছে।

প্রায় এক একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই সরকারি স্থাপনাটি বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এলাকাবাসীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়।

তবে দীর্ঘদিন ধরে ভবনটির কার্যক্রম বন্ধ থাকায় এটি ধীরে ধীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

অভিযোগ রয়েছে, এই মূল্যবান সরকারি সম্পত্তির একটি অংশ দীর্ঘ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে প্রভাবশালী কিছু ব্যক্তি অবৈধভাবে দখলে রেখে গবাদিপশুর খামার পরিচালনাসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করে আসছেন।

এতে একদিকে সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহার ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকার সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের দাবি, প্রায় এক একর জায়গার ওপর অবস্থিত এই সম্পত্তি দখলমুক্ত করে সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিয়ন্ত্রণে নেওয়া হলে এবং ভবনটি সংস্কার ও আধুনিকায়ন করা হলে এটি একটি লাভজনক সরকারি স্থাপনায় পরিণত হতে পারে।

কমিউনিটি সেন্টারটি ভাড়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সভা-সেমিনার ও অন্যান্য অনুমোদিত কার্যক্রমের মাধ্যমে ব্যবহার করলে সহজেই বছরে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে তারা মনে করছেন।

এলাকাবাসীর আরও দাবি, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ভবনটি দ্রুত সংস্কার না করলে এর কাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি সরকারি জায়গা অবৈধ দখলে থাকার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। তাই এ ধরনের মূল্যবান সম্পত্তি দীর্ঘদিন দখল ও অব্যবস্থাপনার মধ্যে না রেখে দ্রুত দখলমুক্ত করে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এনে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দ্রুত নজরদারি, সরেজমিন তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!