শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৯৫; নিখোঁজ ৪০৩

রূপালী সৈকত ডেস্ক / ২৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

রূপালী সৈকত ডেস্ক

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪০৩ জন।

বুধবার (২৬ আগস্ট) রাতে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও নেপাল ট্যুরিজম বোর্ডের বরাতে এ তথ্য জানা গেছে।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন।

নিখোঁজ বিদেশি নাগরিকরা বিশ্বের ২৬টি দেশের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের নাগরিক। দেশটির ১৩৩ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এছাড়া যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

ট্যুর অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের অধিকাংশই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানসসরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

দুর্যোগের পর নিখোঁজদের সন্ধানে দুর্গত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে আকস্মিক বন্যায় সড়ক ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুর্গত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!