মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

রিয়াজ উদ্দিন / ৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন | কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় অপহরণের পর মোহাম্মদ ইব্রাহিম নামে এক ফেরিওয়ালাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টেকনিক্যাল স্কুলের সামনে থেকে একটি হাইস মাইক্রোবাসে তুলে ইব্রাহিমকে অপহরণ করা হয়। পরে তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর শফিউল্লাহকাটা এলাকায় নিয়ে যায় অজ্ঞাতনামা অপহরণকারীরা।

অপহরণের পর ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার বড় ভাই আব্দুল হালিমের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ইব্রাহিমের চাচাতো ভাই মো. শরীফ উখিয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কিলো ও মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই উনুমং মারমা, এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল ইব্রাহিমকে উদ্ধারে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা ইব্রাহিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে মোছারখোলা নামক এলাকা থেকে তাকে বিনা মুক্তিপণে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!