বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

‎কক্সবাজার সীমান্তে পাচার রোধ ও সার সংকট মোকাবিলায় কঠোর মনিটরিংয়ের নির্দেশ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিনের ‎

রিয়াজ উদ্দিন / ৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

রিয়াজ উদ্দিন | কক্সবাজার

‎কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন।

একই সঙ্গে সমন্বিত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে বাজারে সারের সংকট মোকাবিলার তাগিদ দিয়েছেন তিনি।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী ও দায়িত্বশীল হতে হবে।”

‎উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মতবিনিময় সভায় যোগদানের পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উখিয়া ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!