সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ওষুধের দোকান পুড়ে ভস্মীভূত:ক্ষয়ক্ষতির পরিমাণ সাত লক্ষাধিক টাকা

কুতুবদিয়া প্রতিনিধি / ৪৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

প্রতিনিধি (কুতুবদিয়া- কক্সবাজার)

কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ‘মরিয়ম মেডিকেল হল’ নামে একটি ওষুধের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

গত রবিবার দিবাগত রাত তিনটায় অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়া এলাকার আবদু শুক্কুরের পুত্র আবদুল মালেকের ওষুধের দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময় ওষুধের দোকানের মালিক আবদুল মালেক নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন।

পরে আগুনের লেলিহান- শিখা দেখে স্থানীয় লোকজন আগুন আগুন চিৎকার করে উদ্ধারে এগিয়ে আসে। ওই সময় দোকানে থাকা মালিক আবদুল মালেককে কোন রকমে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের ওষুধ, মালামাল ও অন্যান্য মূল্যবান কাগজপত্রাদি পুড়ে প্রায় সাতলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

দোকানের মালিক ও পল্লীচিকিৎসক (এলএমএফ) আবদুল মালেক জানান, তিনি প্রতিদিনের ন্যায় ওষুধের দোকানে ক্রয় বিক্রয় শেষে ওই দোকানের রোগী দেখার পৃথক কক্ষে ঘুমিয়ে পড়ে। পরে ভোররাতে দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানের ক্যাশে থাকা তার নগদ পাঁচলক্ষ বিরাশি হাজার টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। তাছাড়া সত্তর হাজার টাকার ওষুধ ও পাঁয়ত্রিশ হাজার টাকা মূল্যমানের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলে জানান।

তার মূল্যবান কাগজপত্রসহ এলএমএফ সনদও পুড়ে গেছে। ওই ঘটনায় থানায় আইনগত সহায়তার জন্য অভিযোগ করা হয়েছে বলে জানান ভুক্তভোগী আবদুল মালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!