রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

লবণের ন্যায্য মূল্য, আমদানি ও প্রান্তিক চাষিদের স্বার্থে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেদকের নাম / ১৮৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

দেশীয় লবণ শিল্পের উন্নয়ন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বিদেশ থেকে লবণ আমদানির বিষয়, মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি লবণ ক্রয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আবাদুল মোক্তাদির এমপির সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি উপস্থিত থেকে মহেশখালীর লবণচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজির আহমেদ টিটু, শিল্প সচিব, বাণিজ্য সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া মহেশখালীর লবণ ব্যবসা, উৎপাদন ও লবণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়ে মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠকে দেশীয় লবণ শিল্পকে আরও শক্তিশালী করা, প্রান্তিক লবণচাষিদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!