শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

‘৭১-এ ভুল, ২৬-এ বিভ্রান্তি’—জামায়াতকে তারেক রহমানের কড়া বার্তা

রূপালী সৈকত ডেস্ক / ৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

রূপালী সৈকত ডেস্ক:

প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে ভুল রাজনীতি ও বিভ্রান্তি সৃষ্টির পথ থেকে দলটিকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে সংসদ ও জনগণের সামনে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘৭১ সালে ভুল করেছেন, ৮৬ সালে ভুল করেছেন, এরপর ৯৬ সালেও ভুল করেছেন। ২০২৬ সালে এসেও মানুষকে বিভ্রান্ত করেছেন, টিকিট-মিকিট বিক্রি করেছেন।’ তিনি জামায়াতকে মিথ্যা, উসকানি ও বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

বিরোধী দলকে দেশ পরিচালনা ও জনগণের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে ও জনগণের সামনে উপস্থাপন করতে হবে। পরিকল্পনা বাস্তবসম্মত ও দেশবাসীর জন্য উপকারী হলে সরকার সেটি বাস্তবায়নে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকটের উন্নতি হবে। গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং কারিগরি ত্রুটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল হঠকারিতা করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধী দলকে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হয়, আর জবাবদিহির মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।

তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে। পাশাপাশি দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি জনগণের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর কর্মপরিকল্পনা ও দায়িত্বশীল রাজনীতির ওপরই সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!