শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা খুরুশকুল নতুন ব্রিজে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম, অপপ্রচারে ক্ষুব্ধ মাহাবুবুর রহমান সওদাগর

প্রতিবেদকের নাম / ৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নুরুল হোসাইন,টেকনাফ:

টেকনাফের হ্নীলা স্টেশনের প্রবীণ ব্যবসায়ী মাহাবুবুর রহমান সওদাগর দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত, ভদ্র ও সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

দীর্ঘ কয়েক দশক ধরে হ্নীলা স্টেশনে ব্যবসার সঙ্গে যুক্ত মাহাবুবুর রহমান সওদাগর তাঁর কর্মজীবনে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

মাহাবুবুর রহমান সওদাগর দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট আলেম, পীর ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লামা ইসহাক ছদর সাহেব (রহ.)-এর সন্তান। পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ধরে রেখে তিনি দীর্ঘদিন ধরে হ্নীলায় ব্যবসা করে আসছেন।

সম্প্রতি তাঁকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও নেতিবাচক তথ্য প্রচারকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাহাবুবুর রহমান সওদাগরের দাবি, তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা কিংবা ইয়াবা পাচারের মতো গুরুতর অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ প্রকাশ করা অনভিপ্রেত বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, মাহাবুবুর রহমান সওদাগর দীর্ঘদিন ধরে হ্নীলা স্টেশনে ব্যবসা করে আসছেন। তাঁদের মতে, একজন ব্যবসায়ীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা যাচাই-বাছাই করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিয়ে প্রকাশ করা উচিত। কোনো ধরনের অপপ্রচার বা অসম্পূর্ণ তথ্যের কারণে একজন মানুষের দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক সুনাম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

মাহাবুবুর রহমান সওদাগর বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলো সত্য নয়। আমি চাই, সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা হোক।”

সচেতন মহলের মতে, কোনো ব্যক্তিকে সামাজিকভাবে মূল্যায়নের ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের কর্মকাণ্ড, আচরণ, ব্যবসায়িক সুনাম এবং স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে সেটিও যথাযথ প্রমাণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে যাচাই করা জরুরি।

মাহাবুবুর রহমান সওদাগর আশা প্রকাশ করেন, সত্য ও মিথ্যার পার্থক্য যাচাই করে ভবিষ্যতে তাঁর সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা হবে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার নয়-সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই তাঁর প্রত্যাশা।

প্রতিবেদক:
নুরুল হোসাইন
সভাপতি
টেকনাফ উপজেলা প্রেসক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!