সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সেবক ও ছিনতাইকারী গ্রেপ্তার ২১ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ সংবাদ প্রকাশের জেরে মামলায় দুই সম্পাদকের জামিন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটন মৌসুম ঘিরে নতুন প্রত্যাশা রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকে সফলতা, পুরস্কার পেল বালুখালী ক্যাম্প ইনচার্জ এসআই কিবরিয়া ও টিম কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫, ছিনতাইকারী ৫

কুতুবদিয়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩৬ পরিবার নি:স্ব, ক্ষতি ৭০ লক্ষ টাকা

শহিদুল ইসলাম / ৪০ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শহিদুল ইসলাম, কুতুবদিয়া:

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৬টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের শিকার পরিবারগুলো প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। খবর পেয়ে কুতুবদিয়া দমকল বাহিনীর কর্মীরা দুটি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের বসতঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে দিদার জলদাশ, চন্দ্রসেন, ইমালুন্দ, সিংহ জলদাশ, পেমদাশ, বিকল জলদাশ, মধুরানী,সোহান, সকাল দাশ, মুরালি দাশ, মুরপি, জিসাস, শরিফ, রনি, ধলু, সিদাম, রুবেল, মেঘ দাশ, দিপারানী, রুপাল, সবুজ, পবিরন, বুশ্যা,অজিত, সুনু, কালা গুচু, বাবুল, মুন্না বরন, টুটটুন, উওরা সেন, রুবান দাশ, সুদান সু, ভাবতি এর পরিবারের সদস্যরা রয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর হারিয়ে এখন নি:স্ব। তাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি- বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। কুতুবদিয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার সোহেল আহাম্মেদের নেতৃত্বে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!