মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২ কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার উখিয়ায় অপহরণের পর ফেরিওয়ালা উদ্ধার, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল এবার এসএমএসে পৌঁছাবে অভিভাবকদের মোবাইলে

প্রতিবেদকের নাম / ১৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নুরুল হোসাইন,নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও অভিভাবকবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এখন থেকে বিদ্যালয়ের সব ধরনের পরীক্ষার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল ফোনে পাঠানো হবে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের ফলে অভিভাবকরা দ্রুত ও নির্ভুলভাবে তাদের সন্তানের পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা সহজ হবে এবং বিদ্যালয়-অভিভাবকের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অভিভাবকদের বিদ্যালয়ে এসে ফলাফল সংগ্রহের প্রয়োজনও অনেকাংশে কমে যাবে।

অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এসএমএসের মাধ্যমে ফলাফল হাতে পাওয়ায় সন্তানদের পড়াশোনার অগ্রগতি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হবে, যা তাদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে সহায়তা করবে।শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদ মাহমুদ  বলেন, শিক্ষাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে বিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে সরাসরি অভিভাবকদের মোবাইল নম্বরে পৌঁছে দেওয়া হবে। এতে অভিভাবকরা তাৎক্ষণিকভাবে তাদের সন্তানের ফলাফল জানতে পারবেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে প্রযুক্তিনির্ভর আরও নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!