বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২
/ কক্সবাজার
রিয়াজ উদ্দিন | কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় অপহরণের পর মোহাম্মদ ইব্রাহিম নামে এক ফেরিওয়ালাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছে বিস্তারিত পড়ুন
নিজস্ব প্রতিবেদক|কক্সবাজার মহেশখালীর হোয়ানক ইউনিয়নে বসতঘরে তিনটি অস্ত্র রেখে স্থানীয় কয়েকজনকে মামলায় ফাঁসানোর অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। কথিতভাবে অস্ত্রগুলো বসতঘরে রাখার কাজে ব্যবহৃত ব্যক্তির বক্তব্য এবং একটি অডিও
রিয়াজ উদ্দিন, কক্সবাজার কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়ায় নতুন প্রশাসনিক সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সম্প্রসারিত সীমানায় কক্সবাজার পৌরসভার পাশাপাশি রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়নকে
নুরুল ইসলাম সেলিম,রামু: কক্সবাজার রামুতে ট্রেনে কাটা পড়ে মো: আবদুল্লাহ ( ৪০) নামে এক যুবকের ম’র্মা’ন্তিক মৃত্য হয়েছে। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নি’হ’ত যুবক রামু
রিয়াজ উদ্দিন | কক্সবাজার কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হোটেলটির দ্বিতীয়
রিয়াজ উদ্দিন, কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারের ব্যবসায়ীদের অন্যতম বৃহত্তম সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হাশেম সওদাগর এবং সাধারণ সম্পাদক
রিয়াজ উদ্দিন | কক্সবাজার কক্সবাজার সমুদ্রসৈকতের জল তরঙ্গ পয়েন্টে সাগরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান
রিয়াজ উদ্দিন | কক্সবাজার কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের কাছে প্রমোদতরী ডুবে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাগর থেকে উদ্ধারকারী দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে মঙ্গলবার সকালে নাজিরারটেক পয়েন্টের কাছে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ‘আইল্যান্ড গার্ল’ নামের প্রমোদতরীটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। এ সময় পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান। স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহায়তায় আলবার্টের বাবা ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুদনে, মা ৩৬ বছর বয়সী বেলা এবং ১৩ বছর বয়সী ভাই রালফকে জীবিত উদ্ধার করা হয়। তবে আলবার্ট নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার পর থেকেই আলবার্টকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। পরে মঙ্গলবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট উদ্ধার অভিযানে যোগ দেয়। স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে আশপাশের এলাকায় তল্লাশি চালান। প্রায় ২৬ ঘণ্টার টানা তল্লাশির পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জানা গেছে, প্রায় দুই বছর ধরে তৈরি করা ‘আইল্যান্ড গার্ল’ বোটটিতে দীর্ঘদিন বসবাসের উপযোগী বিভিন্ন সুবিধা ছিল। পরিবারটি প্রায় আড়াই বছর ধরে ওই বোটে বসবাস করে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় চলাচল করছিল। মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের মোহনা পেরিয়ে সাগরে প্রবেশের পরপরই প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে বোটটি। একপর্যায়ে কাঠামো ভেঙে দুই টুকরো হয়ে গেলে পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান। উদ্ধারের পর আলবার্টের ভাই রালফ জানায়, ঢেউ আঘাত করার সময় সে ও তার বাবা ডেকে ছিলেন। তাদের মা ত্রিপলের ছাউনির নিচে আলবার্টকে লাইফ জ্যাকেট পরানোর চেষ্টা করছিলেন। এর মধ্যেই বোটটি ভেঙে গেলে তারা পানিতে পড়ে যান। রালফের ভাষ্য অনুযায়ী, আলবার্টের লাইফ জ্যাকেটের ক্লিপ ঠিকমতো আটকানো ছিল না বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আলবার্ট সাঁতার জানতেন না। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি দল না থাকায় শুরুতে নিখোঁজ কিশোরকে উদ্ধারে কিছুটা সমস্যা হয়। পরে কোস্টগার্ড ও নৌবাহিনীর নৌযান সাগরে তল্লাশি শুরু করে। পাশাপাশি স্থানীয় জেলেরাও নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযানে অংশ নেন।
error: Content is protected !!
error: Content is protected !!