বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধর্ষণচেষ্টার অভিযোগে খুরুশকুলের বিএনপি নেতা সিকান্দর আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তে পিবিআই মানববন্ধনে না থেকেও দুই সাংবাদিক মামলার আসামি: কক্সবাজার জেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ পিএমখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার ওপর হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কক্সবাজারের সর্ববৃহৎ খরুলিয়া বাজারে লাইটিং, সিসি ক্যামেরাসহ উন্নয়ন উদ্যোগ কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি জাহাঙ্গীর টেকনাফে গ্রেপ্তার রামুতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে দা দিয়ে কোপ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর ৭ কৃতী শিক্ষার্থী ও সফল অভিভাবকদের রাজকীয় সংবর্ধনা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ২২
/ অপরাধ
রিয়াজ উদ্দিন: কক্সবাজার শহরের পর্যটন জোন সুগন্ধায় প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি দখলের একদিন পরই উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। রোববার বিকেল ৫টার দিকে এ অভিযান বিস্তারিত পড়ুন
নিজস্ব প্রতিবেদক (কুতুবদিয়া- কক্সবাজার) ‎ ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিযেটার (ওটি) বিগত দেড় বছর ধরে বন্ধ রয়েছে। ওটি সেবা পাচ্ছেনা রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকট, বিশেষ করে
নিজস্ব প্রতিবেদক, পেকুয়া: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রবাসী আবু জাফরের বসতঘর, গোয়ালঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে গৃহপালিত চারটি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি। অগ্নিকাণ্ডে প্রবাসী আবু জাফরের পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুনে পরিবারটির সহায়-সম্বল প্রায় সবই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
রিয়াজ উদ্দিন ।কক্সবাজার রোহিঙ্গা সংকটের সমাধান যখন আবারও আন্তর্জাতিক আলোচনায় ফেরার সম্ভাবনা তৈরি করছে, ঠিক তখনই নতুন করে নিজেদের পুরোনো অবস্থান সামনে আনল মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে
জান্নাতুল ফেরদৌস, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও এবার নতুন করে আলোচনায় এসেছে উনছিপ্রাং এলাকার তিন কিশোর ও এক প্রতিবন্ধীকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ। এ ঘটনায়
রিয়াজ উদ্দিন: পাউরুটির ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা লুকিয়ে পাচারের সময় কক্সবাজারে দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়ার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোছা. রুজিনা বেগম (৩৫) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকার রানু বেগম (৫৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটের পন্টুনে সন্দেহজনক অবস্থায় ওই দুই নারীকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে রুজিনা বেগমের হাতে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগের ভেতর একটি পাউরুটি পাওয়া যায়। সন্দেহ হওয়ায় পাউরুটিটি পরীক্ষা করে এর ভেতর বিশেষ কায়দায় লুকানো একটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। পলিপ্যাকেটটি স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ছিল। পরে সেটির ভেতর থেকে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবা পাচারে ব্যবহৃত পদ্ধতি এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রূপালী সৈকত ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে বালু বিক্রির একটি পয়েন্টে অভিযান চালাতে গিয়ে একজনকে মারধরের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও
রিয়াজ উদ্দিন| কক্সবাজার কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে থাকা সোনা মিয়াকে চারটি শর্তে মুক্তির সিদ্ধান্ত দিয়েছেন আদালত। তদন্তে উঠে এসেছে, ২০২০ সালের ইয়াবা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং ২০২৬ সালে গ্রেপ্তার হওয়া সোনা মিয়া একই ব্যক্তি নন। মূলত অন্য এক ব্যক্তি সোনা মিয়ার
error: Content is protected !!
error: Content is protected !!